Posts
০ শুভ জন্মদিন প্রিয় সুমন [মুসাফির] ভাই ০
- Get link
- X
- Other Apps
আমাদের প্রিয় সুমন [মুসাফির] ভাই। অদ্ভুত আন্তরিক ব্যবহার মানুষটার। খুব অল্প সময়ে কাওকে আপন করে নেয়ার অসাধারণ ক্ষমতা আছে তাঁর। সময়ে অসময়ে নিজের কথা চিন্তা না করে সমাজসেবামূলক নানা কাজের উদ্যোগ নিয়েছেন। শ্রম, সময়, অর্থ নিজের সাধ্যের অতিরিক্ত দিয়েও চেষ্টা করেছেন ভাল কিছু করতে। মানুষকে ভাল কিছু করার ব্যাপারে আগ্রহী করতে। আমার কাছে তাঁর সবচেয়ে প্রিয় দিক তার সরল আর আন্তরিক মন- যা খুঁজে পাওয়া আমার কাছে কঠিনই মনে হয়। হ্যাঁ আমার প্রিয় মানুষদের অন্যতম একজন সুমন [মুসাফির] ভাই। আজ তাঁর জন্মদিন। খুব বেশি কিছু ইচ্ছা করেই বললাম না। বেশি কথা মানেই বাহুল্য। সব সময় কথায় সব প্রকাশ হয় না। প্রিয় এই মানুষটির জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। শুভ জন্মদিন প্রিয় সুমন [মুসাফির] ভাই। এভাবেই সবার মাঝে বেঁচে থাকুন হাজার বছর।